
সাইফুল ইসলাম, রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয়তাবাদি দল বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।গোদাগাড়ী পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ড শাখা পর্যায়ের কর্মী সভা অনুষ্ঠিত হয়।
১৫ ই জানুয়ারী বিকেল ৪ টায় গোদাগাড়ী পৌরসভার হেলিপ্যাড মাঠে
৫ নং ওয়ার্ড শাখা বিএনপি সভাপতি ডাঃ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের
সদস্য মেজর জেনারেল (অবঃ) মোঃ শরিফ উদ্দীন।
বিশেষ অতিথি
ছিলেন, গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী, গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া রুলু,রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোদাগাড়ী পৌর যুবদলের আহবায়ক মোঃ মাহবুবুর রহমান বিপ্লব, ডাইংপাড়া বনিক সমিতির সভাপতি, আসাদুজ্জামান মিলন,
গোদাগাড়ী পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক ফরহাদ বাদশা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল শরীফ উদ্দীন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের পাশে থাকবেন। জাতীয়তাবাদী দল বিএনপির সাথে থেকে আমাদের সকল কার্যক্রমকে ত্বরান্বিত করবেন।বলে জানান জনাব মেজর শরীফ















