০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টিম চিহ্নির উদ্যােগে নারী স্বাস্থ্য রক্ষায় সামাজিক সচেতনতা

  • blank Reporter Name
  • Update Time : ১২:১৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ৩১ Time View
blank
blank

মো:সৌরব, বেতাগী প্রতিনিধিঃ

বরিশালের রাজ্জাক স্মৃতি কলোনির নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এবং পরিবেশবান্ধব প্যাড উৎপাদনের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করছে টিম চিহ্ন। মাসিক স্বাস্থ্য সচেতনতা থেকে শুরু করে মানসিক স্বাস্থ্য সেবা এবং পুনর্ব্যবহারযোগ্য প্যাড তৈরির উদ্যোগ—সবকিছুই তাদের প্রচেষ্টাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

প্রায় ৬০ জন নারীর সাথে আয়োজিত সেশনে নারীরা তাদের স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলেন, মাসিক চক্র সম্পর্কে জানেন এবং মানসিক স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে তাদের দ্বিধা দূর করতে সক্ষম হন। এছাড়াও, চিকিৎসা সেবার জন্য একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়, যেখানে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। প্যাডের পরিবেশবান্ধব উৎপাদনে স্থানীয় নারীদের প্রশিক্ষণ দেওয়া হয়, যা তাদের জন্য দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে কাজ করছে।

টিম চিহ্নের কো-ফাউন্ডার সাজিদ আরমান সজীব বলেন, “টিম চিহ্নের মাধ্যমে আমি সমন্বয়, সহমর্মিতা, এবং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষমতা উপলব্ধি করেছি, যা আমাকে নতুনভাবে ভাবতে ও কাজ করতে অনুপ্রাণিত করেছে।”

টিম চিহ্নের কো-ফাউন্ডার ও ইনিশিয়েটিভ লিডার আফরোজা সুরভী বলেন, “আমরা যখন কাজ শুরু করি, প্রতিদিন লক্ষ্য করি যে, স্বাস্থ্য নিয়ে তারা অনেক বেশি অসচেতন। অপরদিকে, তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য নেই কোন ব্যবস্থাও। আমরা এই বিষয়গুলো নিয়েই কাজ করছি। পরবর্তীতে আমরা তাদের জন্য একটি টেকসই উন্নয়নে কাজ করব।”

টিম চিহ্নের এই উদ্যোগ কেবল অস্থায়ী সমাধান নয়, বরং এটি দীর্ঘমেয়াদি পরিবর্তনের পথ দেখাচ্ছে। স্থানীয় নারীদের ক্ষমতায়ন এবং টেকসই স্বাস্থ্য সচেতনতার এই পদক্ষেপ সমাজে একটি নতুন উদাহরণ তৈরি করতে চলেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

টিম চিহ্নির উদ্যােগে নারী স্বাস্থ্য রক্ষায় সামাজিক সচেতনতা

Update Time : ১২:১৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫