
নিজস্ব প্রতিবেদক :
সোমবার ১৩ জানুয়ারি বেলা ১৫.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র(বিপিএটিসি),সাভার ঢাকায় চলমান ৭৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ১১জন প্রশিক্ষাণার্থী কর্মকর্তাদের সাথে জেলা পুলিশ জামালপুরের কার্যক্রম সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়।
পুলিশ সুপার মহোদয় প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
মতবিনিময় সভায় জামালপুর জেলার ইতিহাস ও জামালপুর জেলা পুলিশের ইতিহাস সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। জেলা পুলিশের সাংগঠনিক কাঠামো, ডিএসবি, ডিবি’র বিভিন্ন কার্যক্রম, থানার বিভিন্ন কার্যক্রম ও সেবা, পুলিশের ডিজিটাল সেবাসমূহ, জেলা পুলিশের ভবিষ্যৎ পরিকল্পনা ও জামালপুর জেলার দর্শনীয় স্থানগুলো সম্পর্কে ব্রিফ করেন এবং প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে কিছু দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সকলকে ফুলেল শুভেচ্ছা জানানোর পর পরিচয় পর্ব শেষে নবীন প্রশিক্ষনার্থী কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় প্রশিক্ষণকালীন কর্মসূচি বিষয়ে মূল্যবান দিক-নির্দেশনা প্রদান করেন এবং জামালপুর জেলা পুলিশের কার্যক্রম সম্পর্কে তাদের বিভিন্ন বিষয়ে বাস্তবমুখী ধারণা দেন ও ভিডিও চিত্র প্রদর্শন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর জনাব মোঃ মাসুদ আনোয়ার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জামালপুর; জনাব মোঃ সাইদুর রহমান , সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল), জনাব অভিজিৎ দাস, সহকারী পুলিশ সুপার,(ইসলামপুর সার্কেল), জামালপুর সহ বিভিন্ন ক্যাডারের ১১ জন বুনিয়াদি প্রশিক্ষণার্থী কর্মকর্তাবৃন্দ।











