০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোদাগাড়ীর কাকনহাটে সান্তালদের সহ্রাই পরব পালিত

  • blank Reporter Name
  • Update Time : ০৫:৪৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • ৩৪ Time View
blank
blank

সাইফুল ইসলাম (গোদাগাড়ী) রাজশাহী, প্রতিনিধিঃ

সৌরি সহরায় পরবরে যতগিবুন মিদু:আ” ‘সহ্রাই পরবের মধ্য দিয়ে আমরা একত্রিত হব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে। ১৩ জানুয়ারি সোমবার জয়কৃষ্ণপুর রক্ষাগোলা সমাজ সংগঠনের উদ্যোগে , রক্ষাগোলা সমন্বয় কমিটির সহায়তায় ও সিসিবিভিওর একাত্মতায় রাজশাহীর গোদাগাড়ীর কাকনহাট পৌরসভার জয়কৃষ্ণপুর গ্রামে ৪ দিনব্যাপী সান্তালদের জাতিগত উৎসব সহ্রাই পরব পালিত হয়। উল্লেখিত উৎসবে বিভিন্ন গ্রামের ও পাড়া মহল্লা সহ আশেপাশের সমস্ত সান্তাল জনজাতির গ্রামসমূহ পরবে উপস্থিত হয় ৪দিনব্যাপী উৎসব ‘উম’ এর আনুষ্ঠানিকতার মাধ্যমে সহ্রায় পরবের শুভ সূচনা করে বঙ্গান, খুন্টও, জালি, সাক্রাত, দারাম, র‌্যালী, খেলা, শিকার করা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী পর্বে উক্ত আলোচনা সভায় জয়কৃষ্ণপুর রক্ষাগোলা সংগঠনের মাঝিহাড়াম ধনাই সরেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জগমাঝি পেনা হাঁসদা, গুডিত সুনীল হেম্ব্রম, সচিব লালন হেম্ব্রম, রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধির সরেন, সিসিবিভিও’র প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন শাখা ইনচার্জ নিরাবুল ইসলাম, সমাজ সংগঠক কাথারিনা হাঁসদা, মানিক এক্কা, সুশীল সমাজের প্রতিনিধি, অংশগ্রহণকারী রক্ষাগোলা সংগঠনের মাঝিহাড়াম, বিভিন্ন সাংস্কৃতিক দল। পরিশেষে পুরষ্কার বিতরণী ও অতিথিদের বিদায়ের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

গোদাগাড়ীর কাকনহাটে সান্তালদের সহ্রাই পরব পালিত

Update Time : ০৫:৪৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫