০৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ বিমান বাহিনীর একজন ভূয়া গ্রুপ ক্যাপ্টেন পরিচয়দানকারী এবং তার সহযোগীকে গ্রেফতার

  • blank Reporter Name
  • Update Time : ১০:০৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ৩৬ Time View
blank
blank

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

(৮ জানুয়ারি)বুধবার বিকাল ৫টায় র‌্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন পেয়ারা বাগান এলাকা থেকে বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ভূয়া গ্রুপের ক্যাপ্টেন পরিচয়দানকারী ১। মোঃ শাহরিযার সুলতান বাবু (৪১), পিতা-মৃত সুলতান আহমেদ, সাং-পেয়ারা বাগান শ্মশানঘাট এবং তার সহযোগী ২। মোঃ আবু সালেহ বায়েজিদ (২৬), পিতা-মোঃ সাদেকুল ইসলাম, সাং-তারুনবাড়ী, উভয় থানা-চাঁপাইনবাবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে আটক করে।

উল্লেখ্য, শাহরিযার সুলতান বাবু (অভিযুক্ত) গত কয়েকদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ সেনা ক্যাম্পে ফোনে যোগাযোগের চেষ্টা করছিলেন। ফোনে কথোপকথনের সময়, ব্যক্তিটি নিজেকে বাংলাদেশ বিমান বাহিনী (বা বি বা) এর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন পরিচয় দিয়ে তার ও তার সহযোগির একটি পারিবারিক সমস্যা সমাধানে সেনাবাহিনীর সহায়তা চায়।
পরবর্তীতে ০৮ জানুয়ারী ২০২৫ তারিখে তিনি তার পারিবারিক সমস্যার বিষয়ে কথা বলতে ক্যাম্পে আসেন। সেনা সদস্যদের সাথে কথা বলার সময় তার দেওয়া তথ্য ও পরিচয় সম্পর্কে যথেষ্ট সন্দেহ হয়।

উল্লেখ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত ব্যক্তির পিতা একজন বা বি বা এর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার এবং বড় ভাই ছিলেন বা বি বা এর চাকুরীচ্যুত সার্জেন্ট।

সেনাবাহিনী ও র‌্যাব বিস্তারিত তদন্তের জন্য তার বাড়ীর এলাকায় গেলে তার দেওয়া পরিচয় এবং সমস্ত তথ্য ভুয়া প্রমাণিত হওয়ায় আটককৃত ব্যক্তিদ্বয়কে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় পরবর্তী আইনী কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

বাংলাদেশ বিমান বাহিনীর একজন ভূয়া গ্রুপ ক্যাপ্টেন পরিচয়দানকারী এবং তার সহযোগীকে গ্রেফতার

Update Time : ১০:০৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫