১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগর ভ্যানের চাকায় শরীর থেকে মাথা বিচ্ছিন্ন বৃদ্ধির

  • blank Reporter Name
  • Update Time : ০৩:৩০:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ৪২ Time View
blank
blank

আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে ব্যাটারিচালিত ভ্যানের চাকায় মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস লেগে আব্দুর রশিদ গাজী (৬০) নামে এক বৃদ্ধের শরীর থেকে মাথা বিচ্ছন্ন হয়ে গেছে।

শনিবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার বংশীপুর-ভেটখালী সড়কের পাতড়াখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ গাজী উপজেলার রমজাননগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চাঁদখালী গ্রামের মৃত বেলায়েত গাজীর ছেলে।

স্থানীয় যুবক জান্নাতুল নাঈম জানান, রাতে যশোরের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ড. মিজানুর রহমান আজহারির ওয়াজ মাহফিল শুনে সকালে স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরছিলেন আব্দুর রশিদ গাজী। যশোর থেকে বাসযোগে বংশীপুর পর্যন্ত আসেন তারা। এরপর বংশীপুর থেকে ভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে পাতড়াখোলা মসজিদের সামনে পৌঁছালে অসাবধানতাবশত তাদের বহনকারী ব্যাটারিচালিত ভ্যানের চাকায় মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস লেগে শরীর থেকে মাথা আলাদা হয়ে যায় তার। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবীর মোল্লা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

শ্যামনগর ভ্যানের চাকায় শরীর থেকে মাথা বিচ্ছিন্ন বৃদ্ধির

Update Time : ০৩:৩০:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫