০৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত ঘোষণা

  • blank Reporter Name
  • Update Time : ০৫:৪৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ২৯ Time View
blank
blank

শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠনের দুই মাস না যেতেই সেই কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। ২ জানুয়ারি বৃহস্পতিবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপির ভেরিফাইড ফেসবুক পেইজেও এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২ জানুয়ারি দলের গৃহীত এক সিদ্ধান্ত বলে শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপির নামে কোনও সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না।

এর আগে গত বছরের ৩ নভেম্বর আগের কমিটি বিলুপ্ত করে মো. হযরত আলীকে আহ্বায়ক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আওয়াল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে জেলা বিএনপির তিন সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এর মাত্র দুই মাসের মাথায় ওই কমিটিও স্থগিত ঘোষণা করা হলো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত ঘোষণা

Update Time : ০৫:৪৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫