
এস এম শামীম হাসান,মহাদেবপুর প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে স্বর্ণ চুরির সাথে জড়িত আন্তঃজেলা চোর দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার(১ জানুয়ারী) দুপুর ১:৩০ ঘটিকায় নওগাঁ পুলিশ সুপার কনফারেন্স রুমে প্রেস বিফিংয়ের মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গাজিউর রহমান জানান যে,নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারোয়ারের প্রত্যক্ষ নির্দেশনায় এবং মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল,মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত), মহাদেবপুর থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত চৌকশ পুলিশ টিম গঠন করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর জয়ব্রত পাল এর নেতৃত্বে পুলিশ টিম সিসিটিভি ফুটেজ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় দিনাজপুর কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা স্বর্ণ চোর দলের সক্রিয় সদস্য দিনাজপুর জেলার কোতোয়ালি থানার কালিতলা গ্রামের মৃত মোতাহারুল ইসলামের স্ত্রী মোসাম্মৎ রাবেয়া বেগম (৫৫),কোতোয়ালি থানার রাজবাড়ী গ্রামের রমজান আলী (৪৬) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৩০) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ০১ ভরি ০৬ আানা ০১ রতি ওজনের স্বর্ণের ব্রেসলেট, ০৮ আনা ৫ পয়েন্ট ওজনের স্বর্ণের চেইন, ০৬ আনা ০২ পয়েন্ট ওজনের স্বর্ণের চেইন,চোরাই স্বর্ণ বিক্রির নগত ১ লক্ষ্য ৫৯ হাজার টাকা এবং চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ২৬ /১২/২৪ খ্রিস্টাব্দে বিকেল ১:৪৫ ঘটিকার সময় নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মধ্য বাজার মায়ামনি জুয়েলার্স হতে ২ লক্ষ্য ১৩ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের ব্রেসলেট যার আনুমানিক ওজন ০১ ভরি ০৬ আনা ০২ রতি চুরি হয়।এ বিষয়ে এনায়েতপুর ইউপির রোদইল গ্রামের শ্রী অমিও মহোনের ছেলে শ্রী অনিমেষ চন্দ্র (৪০) অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করেন।











