
আশরাফুল আলম, তানোর, রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের ৫ নং কচুয়া ওয়ার্ডে অসহায় দরিদ্র বঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জানাগেছে, তানোর গোদাগাড়ী রাজশাহী ১ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এ্যাডঃ সুলতানুল ইসলাম তারেক এর পক্ষ থেকে এই শীত বস্ত্র বিতরণ করেন।
২৯ ডিসেম্বর ২নং কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১১০ জন হতদরিদ্র অসহায় ব্যক্তিদের কম্বল বিতরণ করা হয়েছে। তানোর উপজেলার প্রতিটি ওয়ার্ডের অসহায় দরিদ্র ব্যক্তিদের শীত বস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়।
অসহায় দরিদ্র বঞ্চিত মানুষদের মাঝে এ্যাডঃ সুলতানুল ইসলাম তারেক এর পক্ষে শীত বস্ত্র বিতরণ করেন তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ সামসুল আলম, শীত বস্ত্র বিতরণ কালে সফর সঙ্গী হিসেবে ছিলেন মাহফুজুর রহমান মাহফুজ যুগ্ম আহবায়ক তানোর উপজেলা যুবদল, আব্দুল গাফফার যুগ্ন আহবায়ক তানোর উপজেলা স্বেচ্ছাসেবক দল, আতিকুর রহমান আতিক যুগ্ম আহ্বায়ক তানোর উপজেলা যুবদল, শফিকুর রহমান সেন্টু আহ্বায়ক ইউনিয়ন যুবদল, ওবায়দুর রহমান সভাপতি ২ নং ওয়ার্ড বিএনপি, বসির আহমেদ রিটু সাধারণ সম্পাদক ৬ নম্বর ওয়ার্ড বিএনপি, মাসুদ রানা সদস্য তানোর উপজেলা যুবদল, জসীমউদ্দীন সাবেক সভাপতি ৬নং কামারগাঁ ইউনিয়ন যুবদল, অহিদুর রহমান বিদ্যুত আহ্বায়ক কমিটির সদস্য কামারগাঁ ইউনিয়ন যুবদল, সাহাদত হোসেন সাগর সাধারণ সম্পাদক যুবদল, ৬ নম্বর ওয়ার্ড সহ মুরাদুন্নবী, মোস্তাফিজুর রহমান, আমিরুল ইসলাম সাদ্দাম সদস্য তানোর উপজেলা যুবদল, ডানো মৃধা, ইমরোজ আলী সদস্য ৬নং কামারগাঁ ইউনিয়ন ছাত্রদল, মহসিন আলী ৫ নং ওয়ার্ড যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপি সহ অন্যরা।
বস্ত্র বিতরণ কালে বক্তারা বলেন রাজশাহী -১ আসন তানোর গোদাগাড়ীর মা-মাটি মানুষের নয়নের মণি ন্যায় নিষ্ঠাবান বিচক্ষণ রাজপথের লড়াকু সৈনিক কারা নির্যাতিত নেতা এ্যাডঃ সুলতানুল ইসলাম তারেক ভাইয়ের পক্ষ থেকে অসহায় দরিদ্রদের সাহায্য অব্যাহত থাকবে। দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যের আহ্বান জানান বক্তারা।











