
মোজাহার ইসলাম,মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মোহনপুর উপজেলা শাখা নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ অসুস্থ থাকায় রোগ মুক্তি ও দোয়া কামনা করেছেন। ৪ নং মৌগাছি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস সহ অত্র ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল শনিবার ছয়টার দিকে ইউনিয়ন পরিষদের হল রুমে এই দোয়া কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক(২) শাহীন আক্তার শামসুজ্জোহা ‘৪ নং মৌগাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবু রায়হান, ইউ পি সদস্য নাসির উদ্দিন, ও ইউপি সদস্য মুজাফফর হোসেন সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে তার রোগ মুক্তির জন্য আল্লাহ পাকের দরবারে তাহার রোগ মুক্তির জন্য ও সুস্থতার জন্য দোয়া মোনাজাত কামনা করেন।











