
সাতক্ষীরা প্রতিনিধি: এস এম তাজুল হাসান সাদ
সাতক্ষীরার কালিগঞ্জে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত ইউপি সদস্য রাশিদা খলিল আকস্মিক ভাবে মঙ্গলবার রাত্রে মৃত্যু বরন করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ইউনিয়নটির
১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ড থেকে পর পর তিন বারের নির্বাচিত মহিলা সদস্য ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে তিনি বুকে ব্যাথা অনুভাব করছিলেন। দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা জানতে পারেন তিনি হার্ট অ্যাটাকে আক্রন্ত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্য রওনা দিলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্বামী, এক কন্যা ও দুই পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার (২৫ ডিসেম্বর) বাদ জোহর কৃষ্ণনগর ইউপির কালিকাপুর গ্রামে পারিবারিক কররস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
সদা হাস্যজ্জল ও সদালাপি জনপ্রিয় এ মহিলা সদস্য’র আকস্মিক মৃত্যুতে কৃষ্ণনগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।











