০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান চলাচল নিষিদ্ধ করলো আমেরিকা

  • blank অনলাইন ডেক্স
  • Update Time : ০৬:০৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • ৫৮ Time View
blank
blank

স্পিরিট এয়ারলাইন্সের একটি বিমান হাইতির উপর দিয়ে যাচ্ছিল। সে সময় ওই বিমানটি লক্ষ্য করে গুলি চালানো হয়। এ ঘটনার পর বিমানটিকে ঘুরিয়ে দ্রুত ডমিনিক্যান রিপাবলিকে নামানো হয়। এরপরেই আমেরিকা হাইতির উপর দিয়ে সমস্ত ফ্লাইট বাতিল করে দেয়।

মঙ্গলবার (১২ নভেম্বর) আমেরিকার বেসামরিক বিমান সংস্থার পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

গত সোমবার স্পিরিট এয়ারলাইন্সের একটি বিমান লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে।

সংস্থাটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সমস্ত মার্কিন বিমানবাহী এবং বাণিজ্যিক অপারেটরকে আগামী ৩০ দিনের জন্য হাইতির আকাশসীমা থেকে ‌‘চলমান নিরাপত্তা অস্থিতিশীলতার সাথে যুক্ত ফ্লাইটের নিরাপত্তা ঝুঁকির কারণে’ নিষিদ্ধ করা হয়েছে।

মার্কিন গণমাধ্যমে বলা হয়েছে, গত সোমবার স্পিরিট এয়ারলাইন্সের বিমানটি ফ্লোরিডা থেকে হাইতির রাজধানীর দিকে যাচ্ছিল।

হাইতির আকাশসীমায় বিমানটি ঢোকার পরেই গুলির ঘটনা ঘটে। বিমানে গুলি লাগার ফলে এক বিমান সেবিকা সামান্য আহত হয়। সঙ্গে সঙ্গে বিমানটি ঘুরিয়ে নিয়ে ডমিনিক্যান রিপাবলিকে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পরেই হাইতির বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়।

সূত্র : ওয়াশিংটন পোস্ট

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

বিমান চলাচল নিষিদ্ধ করলো আমেরিকা

Update Time : ০৬:০৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪