
আঃ রহমান মানিক,সিনিয়র ষ্টাফ রিপোর্টারঃ
রবিবার বিপুল আনন্দ উত্সবের মাধ্যমে তানোর উপজেলার দুবইলে বাংগালীর জাতীয় ঐতিহ্য নবান্ন উতসব -১৪৩১ অনুষ্ঠিত হয়েছে। জনাব মোঃ জাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যথাক্রমে – কবি মোস্তাক আহমেদ এজিএম রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক প্রথম আলো। হাসান সিদ্দিকী নওগাঁ। কবি ইমদাদুল হক রেজা সম্পাদক বাতিঘর। আনোয়ার হোসেন, মোস্তফা কামাল, নুর মোহাম্মদ, সৈয়দ আলী বিস্বাস বারসিক,তানোর,পরিমল কুমার ও মিষ্টার চোচয়ী জাপান প্রমূখ।অনুষ্ঠানে ১১৫ রকম ধানের চালের আটার তৈরী দেশিয় খির,পুলি পিঠা, পাটি সাপটা,কুসলি পিঠা, মুড়ি ইত্যাদি দিয়ে নাস্তা এবং ১৩৫ রকম দেশীয় ধানের চালের ভাত দিয়ে মধ্যান্ন ভোজ ও আলু মাছ ঘন্ট দিয়ে উপস্থিত সকলকে আপ্যায়ন করানো হয়।
বিলুপ্ত প্রজাতির ধান চাষে সফলতার জন্য কয়েক জন কৃষককে সম্মাননা ক্রেট দেয়া হয়। কয়েকজন কৃষক, কৃষানীকে বিরল প্রজাতির দেশীয় ধানের বিজ দেয়া হয়।
বাংলাদেশের একমাত্র বিজ ব্যাংক তানোর উপজেলার দুবইলে বহু কষ্ট করে প্রতিষ্ঠা করেন মরহুম ইউসুফ মোল্লা। বর্তমানে বিজ ব্যাংকে ৪৫০ প্রজাতির ধান বিজ সংরক্ষিত আছে বলে জানান মরহুম ইউসুফ মোল্লার ছোট ভাই জনাব মোঃ জাইদুর রহমান মেম্বার। সকল অতিথি
এই বিজ ব্যাংক যুগ যুগ ধরে চলতে থাকুক এ আশা ব্যাক্ত করেন। জাপানি অতিথি মিঃ চোচয়ী এই বিজ ব্যাংকের জন্য মরহুম ইউসুফ মোল্লা রুহের মাগফিরাত কামনা করেন।
মধ্যান্ন ভোজের পর দ্বিতীয় পর্বে এলাকার কন্ঠ শিল্পী ও কবিরা হারানো দিনের গান ও কবিতা পাঠে শ্রোতাদের বিমহিত করেন।
বিজ ব্যংকের উদ্যোগে বহু দিন থেকে এই নবান্ন অনুষ্ঠান চালু আছে এবং চালু থাকবে।এ বছর মরহুম ইউসুফ মোল্লার স্মরণে অনুষ্ঠান করা হয়েছে। সকল অতিথি ইউসুফ মোল্লা র রুহের মাগফিরাত কামনা করেন।মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান করেন।











