
স্টাফ রিপোর্টার,মো: মাহবুব
রাজধানীর মুগদা থানায় মাদক ব্যবসায়ী সবুজ (৩৫) ৮১পাতা ফয়েল পেপারে মোড়ানো হেরোইন ও নগদ অর্থ সহ গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করে মুগদা থানার অফিসার ইনচার্জ জনাব মো: সাজেদুর রহমান। তিনি জানান,গতকাল শনিবার (২১ ডিসেম্বর ২০২৪) দিবাগত রাত ৮.২০ গোপন সংবাদের মাধ্যমে গ্রেপ্তার করে মাদক ব্যবসায়ী মোঃ সবুজ কে (৩৫) তাহার পিতা-মোঃ সোহরাব, গ্রামের বাড়ি, গিলাতলী, খায়েরের বাড়ি, থানা- বরগুনা (সদর), জেলা- বরগুনা, । বর্তমানে পূর্ব মানিকনগর পাকার মাথায় নুরুল ইসলাম এর বাড়ির নিচতলার ভাড়াটিয়া। তারা ঘুরে ফেরি করে মাদক বিক্রি করেন। তারা পূর্ব মানিক নগর,১৯ কাঠা এলাকায় বসবাস করলেও তাদের মাদক ব্যবসা বিভিন্ন স্থানে বিস্তৃত।
মুগদা থানার অফিসার ইনচার্জ বলেন, সবুজ একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। কিন্তু প্রতিবার জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে যান। এ বিষয়ে এলাকা বাসি জানিয়েছেন সে একজন পেশাদার মাদক ব্যাবসায়ী । প্রকাশ্যে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে, মান্ডা, মুগদা, মানিকনগর ,এসব এলাকায় তার বড় ধরনের সিন্ডিকেট রয়েছে। মাদক নিয়ে কয়েক বার জেল খেটে বের হয়েছে ।তবুও বন্ধ হয়নি তার এই মাদক ব্যবসা।
কোন এক ছত্র ছায়ায় আবার ও শুরু করে মাদক ব্যবসা।এ মরন নেশা মাদকের সাথে যারা জড়িত রয়েছে তাদের কে আটক করতে কঠোর অভিযান চালাচ্ছে মুগদা থানার পুলিশ।মাদক ব্যবসায়ী সবুজ তাহার এসব কার্যকলাপে এলাকাবাসী অতিষ্ঠ ছিল। মাদক ব্যবসায়ীদের উচ্ছেদে কঠোর ভূমিকা পালন করছে মুগদা থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান ।সবুজ কে গ্রেপ্তারে এলাকার মানুষ অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন । পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এলাকাবাসী ।সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে মুগদা থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে পূর্ব মানিকনগর ,১৯ কাঠা পাকা রাস্তার মাথায়।এসআই শাফায়াত মোঃ মুকুল এর নেতৃত্বে এসআই মোঃ আতোয়ার রহমান ও এএসআই/ সুমন অধিকারী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার বাসা থেকে থেকে ৮১পাতা ফয়েল পেপারে মোড়ানো হেরোইন ও নগদ অর্থ ২০৪০ টাকা সহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মুগদা থানার পুলিশ।মো: সবুজ (৩৫),দীর্ঘদিন ধরেই ইয়াবা/হিরুণ ব্যবসা করে আসছেন। দীর্ঘদিন ধরেই ঢাকার বিভিন্ন এলাকায় ইয়াবা/হীরুন বিক্রিও করতেন তিনি ।মুগদা থানা এসআই শাফায়াত মোঃ মুকুল জানিয়েছে, এর বিরুদ্ধে একটি জি/আর ,মামলা রয়েছে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।











