০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর বেলাবতে ছেলের ধারা*লো অস্ত্রে*র আঘা*তে মায়ের মৃ*ত্যু

  • blank Reporter Name
  • Update Time : ০৯:০৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ২৯ Time View
blank
blank

মো.এমরুল ইসলাম,জেলা প্রতিনিধি,নরসিংদীঃ

নরসিংদীর বেলাবতে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে সাফিয়া বেগম (৭০) নামে বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) ভোরে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাফিয়া বেগম আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামের মৃত হোসেন আলীর স্ত্রী।

এ ঘটনায় নিহতের ছেলে তৌহিদ হোসেন তার ভাই তোফাজ্জল হোসেন সুজন, ভাইয়ের স্ত্রী রেখা আক্তার এবং ভাতিজা আসিফ মিয়াকে আসামী করে বেলাবো থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে থেকে জানা যায়, দীর্ঘ দিন ধরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সুফিয়া খাতুন বাড়ির আঙ্গিনা পরিষ্কার  করার সময় সুজন তার মাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এসময় তার মা সুফিয়া খাতুন প্রতিবাদ করলে সুজন তার হাতে থাকা ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে। দা’য়ের আঘাতে মাথা ফেটে মাটিতে লুটিয়ে পড়ে সুফিয়া খাতুন। এ সময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাদিন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

নরসিংদীর সহকারি পুলিশ সুপার (বেলাব-রায়পুরা) সার্কেল আফসান আল আলম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছোট ছেলের অভিযোগে ভিত্তিতে প্রথমে মারামারির মামলা হলেও মারা যাওয়ার পর হত্যা মামলার ধারা সংযুক্ত করা হয়। ইতি মধ্যে আসামী তোফাজ্জল হোসেন সুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

নরসিংদীর বেলাবতে ছেলের ধারা*লো অস্ত্রে*র আঘা*তে মায়ের মৃ*ত্যু

Update Time : ০৯:০৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪