০১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইবির নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হাবিবুল্লাহ সম্পাদক মোজাহিদ

  • blank Reporter Name
  • Update Time : ০৫:৩৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • ৩৩ Time View
blank
blank

মানিক হোসেন, ইবি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নওগাঁ জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মোঃ হাবিবুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোজাহিদুল ইসলাম মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সমিতির সদ্য সাবেক সভাপতি বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন প্রদান করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক উপদেষ্টা পরিষদের সাথে পরামর্শ করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

নবনিযুক্ত সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম বলেন, বিগত কমিটি যেভাবে সফলভাবে তাদের দায়িত্ব পালন করেছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা আগামী একবছরে নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চাই। এজন্য আমরা উপদেষ্টা মন্ডলীসহ সাবেক নেতৃবৃন্দ এবং সংগঠনের সকল সদস্যকে সাথে নিয়ে কার্যক্রম পরিচালনা করবো। সকলের সহযোগীতা প্রত্যাশা করছি।

নবনিযুক্ত সভাপতি মো: হাবিবুল্লাহ বলেন, নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতি একটি সেবামূলক সংগঠন যা প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। এই সংগঠনের সভাপতির গুরু দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। সংগঠনকে গতিশীল রাখতে ও সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করতে উপদেষ্টা মণ্ডলী এবং সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবো। এই ক্যাম্পাসে নওগাঁ জেলা হতে আগত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

ইবির নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হাবিবুল্লাহ সম্পাদক মোজাহিদ

Update Time : ০৫:৩৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪