০৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী জেল গলাচিপায় ক*চ্ছপ পাচারের সময় ১ নারী আ*টক

  • blank Reporter Name
  • Update Time : ০৪:৫০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • ৫২ Time View
blank
blank

মোঃনুহু ইসলাম,স্টাফ রিপোর্টারঃ

পটুয়াখালীর জেলা গলাচিপায় ২৬টি কচ্ছপসহ এক নারীকে আটক করেছে বন বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ ডিসেম্বর) সকালে সুহরী ব্রিজ সংলগ্ন রাস্তা থেকে তাপসী রাণী (৪০) নামের ওই নারীকে আটক করা হয়। তিনি কচ্ছপগুলো খুলনা নিয়ে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

আটক নারীর বাড়ি রাঙ্গাবালী উপজেলার বাহেরচর গ্রামে। তাকে মোবাইল কোর্টের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী এক বছর কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাছিম রেজা।

বন বিভাগ জানায়, দীর্ঘদিন ধরে তাপসী রাণী কচ্ছপ পাচার চক্রের সঙ্গে জড়িত। বুধবার সকালে মোটরসাইকেলে বস্তায় ২৬টি কচ্ছপ নিয়ে খুলনা যাচ্ছিলেন। অভিযানে উদ্ধার হওয়া কচ্ছপগুলোর মধ্যে ৯টি সন্ধি কচ্ছপ এবং ১৭টি ধুর কচ্ছপ রয়েছে, যা সংরক্ষিত প্রজাতির। অভিযান পরিচালনা করেন বন বিভাগের মো. নাঈম হোসেন খান।

গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা বলেন, “এই ধরনের পাচার চক্র রোধে অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া কচ্ছপগুলো রামনাবাদ নদীতে অবমুক্ত করা হবে। “

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

পটুয়াখালী জেল গলাচিপায় ক*চ্ছপ পাচারের সময় ১ নারী আ*টক

Update Time : ০৪:৫০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪