০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আসন্ন ‘বড়দিন-২০২৪’ উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের নেত্রীবৃন্দের সাথে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • blank Reporter Name
  • Update Time : ০৪:০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • ১১৮ Time View
blank
blank

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ‘বড়দিন-২০২৪’ উপলক্ষে জামালপুর পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের নেত্রীবৃন্দের সাথে মাননীয় ডিআইজি জনাব ড. মোঃ আশরাফুর রহমান, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়।

আসন্ন বড়দিন উদযাপনে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গীর্জাসমূহের নিরাপত্তা এবং বড়দিনকে সামনে রেখে বিভিন্ন নির্দেশনা সমূহ মতবিনিময় সভায় আলোচনা করা হয়।

মাননীয় ডিআইজি মহোদয় খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আমরা চাই সবাই সুন্দরভাবে নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করুক। তারপরেও দেখা যায় কিছু স্বার্থান্বেষী গোষ্টি সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য অপ্রীতিকর ঘটনার সূত্রপাত ঘটায়। আপনারা নিরাপদে বড়দিন পালন করবেন, আমরা আপনাদের পাশে আছি। কোন অসুবিধা হলে আমাদের জানাবেন আমরা সব সময় আপনাদের পাশে থাকবো। মাননীয় ডিআইজি মহোদয় খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন-২০২৪ উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানান।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মাসুদ আনোয়ার; সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোঃ সাইদুর রহমান (মাদারগঞ্জ সার্কেল),জামালপুর; জনাব মোঃ আতিক ফয়সাল (অফিসার ইনচার্জ), জামালপুর সদর থানা; জনাব মোঃ চাঁদ মিয়া (অফিসার ইনচার্জ),সরিষাবাড়ী থানা; জনাব খন্দকার শাকের আহমেদ(অফিসার ইনচার্জ),বকশীগঞ্জ থানা; জনাব মোঃ হাসান আল-মামুন(অফিসার ইনচার্জ), মাদারগঞ্জ মডেল থানা; এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসারবৃন্দসহ জামালপুর জেলার সকল উপজেলার বিভিন্ন চার্চ ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিগণ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

আসন্ন ‘বড়দিন-২০২৪’ উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের নেত্রীবৃন্দের সাথে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ০৪:০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪