
হাসিব মাহমুদ দিপু
মাদারীপুরে শিবচরে কেরানীবাট এলাকায় সামির হোসেন (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বিকেলে শিবচর পৌর এলাকা কেরানীবাট এলাকায় তার নিজ ঘরে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত সামির হোসেন উপজেলা উমেদপুর ইউনিয়ন রামরায়েরকান্দি গ্রামের মিজান শিকদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায় যে, আজ দুপুরে মায়ের সঙ্গে ঝগড়া হলে অভিমান করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে সামির হোসেন। পরে পরিবারের লোকজন টের পেয়ে দরজা ভেঙে সামিরকে উদ্ধার করে, শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। শিবচর থানার অফিসার ইনচার্জ মোখতার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করে এবং লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে (মর্গে) পাঠানো হয়েছে।











