১১:২৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলার মাটিতে আর কোন স্বৈরাচারের স্থান হবে না:-আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল

  • blank Reporter Name
  • Update Time : ০৩:২৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • ৪৬ Time View
blank
blank

জেলা প্রতিনিধি,নরসিংদীঃ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক,নরসিংদী-৪(মনোহরদী-বেলাব)আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী,আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন,বাংলার মাটিতে আর কোন স্বৈরাচার ও আধিপত্যবাদের স্থান দেওয়া হবে না। যারা স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের বিরুদ্ধে বাঁধা হয়ে দাঁড়াবে তাদেরকে কঠিন হস্তে দমন করা হবে। বিগত অবৈধ সরকার বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক ছিল না। তাদের আনুগত্য পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে।
ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নেই। তাঁদের ওপর অসংখ্য নির্মমতার ঘটনা প্রতিনিয়ত ঘটছে। সেসব নিয়ে তাদের কোনো অনুশোচনা নেই। অথচ তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অস্থিরতা দেখাচ্ছে। নির্বাচনের আগে ভারত আওয়ামী লীগের পক্ষ নিয়েছিল। এখন তারা শেখ হাসিনাসহ সাথী-সঙ্গীদের জায়গা দিয়েছে।

শনিবার(১৪ ডিসেম্বর)সকালে নরসিংদীর মনোহরদী বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনোহরদী উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের নেতৃত্বে মিছিলটি মনোহরদী বাসস্ট্যান্ড থেকে বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে রাষ্ট্রকাঠামো পরিচালনার ৩১ দফা প্রচারপত্র বিলি করা হয়।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আব্দুল খালেক মিয়ার সভাপতিত্বে এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুদল হকের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বিপ্লব, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আল মামুন, মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম বাছেদ মোল্লা ভুট্টো, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান প্রমূখ।

এ সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেহান উদ্দিন, যুগ্ম আহবায়ক সেন্টু আজমল ভুইঁয়া, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রধান, মনোহরদী পৌর বিএনপি নেতা আকরাম হোসেন, শফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাম্মির রহমান টিপু, উপজেলা যুবদলের আহবায়ক নাদিম মাহমুদ বায়েজিদ, কৃষকদলের আহবায়ক আলী আকবর, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শহিদুল ইসলাম,সিনিয়র যুগ্ম-আহ্বায়ক,শাফি উদ্দীন আকন্দ করুন,সদস্য সচিব মোজাম্মেল হক উজ্জল,পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মাহফুজুর রহমান সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

বাংলার মাটিতে আর কোন স্বৈরাচারের স্থান হবে না:-আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল

Update Time : ০৩:২৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪