
নাজিরপুরে ৬ দোকান আগুনে পুড়ে ছাই, প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি :-
পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠী বন্দরে ৬টি দোকান ২ টি বসত ঘর আগুনে পুড়ে গেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সোয়াইব হোসেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার সময় শ্রীরামকাঠী বাজারের মুদি ব্যবসায়ী শাহজাহানের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষনে ৬ টি দোকান ও ২ টি বসতঘর পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাদের প্রত্যেকের দোকানেই মালামাল ছিল। তাঁরা তাঁদের কোনো মালামালই রক্ষা করতে পারেননি। এতে তাঁদের কমপক্ষে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা তাঁদের, শ্রীরামকাঠী বন্দর কল্যাণ সমিতি’র সাধারণ সম্পাদক মাজেদুল কবীর রাসেল বলেন, গতকাল রাতে আনুমানিক ১১টার দিকে শ্রীরামকাঠী বন্দরে ব্যাবসায়ীদের প্রাথমিক ধারনা মতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘটেযাওয়া অগ্নিকাণ্ডে ৬টি দোকান ও দুটি বসত ঘর আগুনে পুড়ে গেছে, দমকল বাহিনীর প্রাথমিক তথ্য মতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকারও অধিক। তাৎক্ষণিক স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ ও দমকল বাহিনীর তৎপরতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। শ্রীরাম কাঠী বন্দর কল্যাণ সমিতির পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্য ও সহযোগিতা করার অনুরোধ করছি এবং শ্রীরাম কাঠী বন্দর কল্যান সমিতি সর্বদা পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
নাজিরপুর উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অফিসার মো. সোয়াইব হোসেন ও উক্ত ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন।
















