
এনামুল কবীর এনাম, বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়ন পরিষদে গত ১২ ডিসেম্বর দি ইউএসএআইডি আইন সহায়তা এ্যাকটিভির অর্থায়নে, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে এবং লাইট হাউজ এর আয়োজনে পরিষদের সভাকক্ষে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উক্ত ওরিয়েন্টেশনে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির ভূমিকা ও কার্যক্রম নিয়ে আলোচনা হয়। উক্ত ওরিয়েন্টেশন এ মিঠাপুর ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভাপতি চেয়ারম্যান মো: ফিরোজ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মো: নাহিদ আক্তার, অফিস সহকারী আনোয়ার হোসেন,উপসহকারী কৃষি অফিসার আব্দুল মতিন, মহিলা মেম্বার শাহনাজ বেগম ও মোসলেমা মেম্বার সহ কমিটির সকল সদস্য গন উপস্থিত ছিলেন । প্রধান আলোচনায় ছিলেন লাইট হাউজ আইন সহায়তা এ্যাকটিভিটি প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মো:শাহিনুর ইসলাম।











