০৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাচোলে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরনের উদ্বোধন

  • blank Reporter Name
  • Update Time : ১২:৫৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • ৩৮ Time View
blank
blank

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার-

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৭৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকার। এসময় উপস্থিত ছিলেন, নাচোল ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদসহ অন্যরা । কৃষি কর্মকর্তা জানান, ২০২৪-২০২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের(হাইব্রিড) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৭৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হলো। এবছর হাইব্রিড এসএল-৮ ও সংকর-৩ জাতের উচ্চ ফলনশীল ধান বীজ বিতরণ করা হচ্ছে। এ ধানের বীজ চারা ২১ থেকে ২৫দিনের মধ্যে জমিতে রোপণ করতে হবে। পরিমিত সার, সেচ ও বালাইনাশক প্রয়োগ করলে বিঘা প্রতি ফলন প্রায় ২৫ থেকে ৩০মন আশা করা যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

নাচোলে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরনের উদ্বোধন

Update Time : ১২:৫৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪