১১:৪০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর গোদাগাড়ীতে সাবেক প্রতিমন্ত্রী ফারুক চৌধুরী সহ ৬৯ জনের বিরুদ্ধে মামলা

  • blank Reporter Name
  • Update Time : ০৩:৫২:২২ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • ৩৮ Time View
blank
blank

সাইফুল ইসলাম(গোদাগাড়ী)রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর গোদাগাড়ীতে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক এমপি ও শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীসহ ৬৯ জনের নামে একটি মামলা হয়েছে। মামলায় গত ৫ই আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি বর্ষণের অভিযোগ আনা হয়েছে।৬ ই ডিসেম্বর রাত ৮টা ৩০ মিনিটে দিকে গোদাগাড়ী পৌর এলাকার আরিফ হোসেন নামের এক তরুণ বাদী হয়ে এ মামলাটি করেন গোদাগাড়ী মডেল থানায়। গত ৫ আগস্ট রাজশাহীর গোদাগাড়ীতে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন ছিলেন তিনি। চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর এ মামলা করলেন তিনি। এ মামলার প্রধান আসামি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই লাপাত্তা। ইতিপূর্বে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা হয়েছে। নতুন মামলায় ফারুক চৌধুরী ছাড়াও গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র অয়েজউদ্দিন বিশ্বাস, গোদাগাড়ী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বদিউজ্জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লবসহ ৬৯ জনের নাম উল্লেখ করা হয়েছেএ মামলাই ।এছাড়া মামলায় আরও অজ্ঞাত ৩৫০ থেকে ৪৫০ জনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে রাজশাহীর গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একজন উপ-পরিদর্শক (এসআই) কে মামলাটি তদন্ত করতে দেওয়া হয়েছে। তিনি তদন্ত করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

রাজশাহীর গোদাগাড়ীতে সাবেক প্রতিমন্ত্রী ফারুক চৌধুরী সহ ৬৯ জনের বিরুদ্ধে মামলা

Update Time : ০৩:৫২:২২ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪