০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে কর্মশালা

  • blank Reporter Name
  • Update Time : ১০:০৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৩ Time View
blank
blank

দেবহাটা প্রতিনিধি:

সাতক্ষীরার দেবহাটায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএসভিত্তিক) প্রকল্পের আওতায় কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ কর্মশালার আয়োজন করে। এশীয়া উন্নয়ন ব্যাংক (ADB) সমর্থিত আরসিআইপি প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা কর্মশালায় সভাপতিত্ব করেন।

এছাড়া জিআইএস স্পেশালিস্ট সাকিব হাসান গ্রামীণ সড়কের তথ্য সংগ্রহ, শ্রেণিবিন্যাস ও ডিজিটাল ম্যাপিং বিষয়ে উপস্থাপনা করেন।

উপজেলা প্রকৌশলী দপ্তরের প্রকৌশলী দ্যুতি মন্ডলের পরিচালনায় বক্তব্য দেন দেবহাটা কৃষি অফিসার শওকত ওসমান, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিক, জামায়াতের আমীর মাওলানা ওলিউল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্ট , পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোখলেছুর রহমান মুকুল প্রমুখ।

কর্মশালায় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বক্তারা বলেন, জিআইএসভিত্তিক সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নের মাধ্যমে গ্রামীণ সড়ক উন্নয়নের পরিকল্পনা আরও তথ্যনির্ভর ও কার্যকর হবে। এ-ই প্রকল্পের মাধ্যমে দেবহাটা পারুলিয়া হতে বদর তলা পর্যন্ত এবং ধোপাডাঙ্গা মোড় হতে টাউনশ্রীপুর হয়ে খানজিয়া ব্রিজ পযন্ত রাস্তা প্রস্থকরণ করার প্রস্তাবনা জানানো হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে কর্মশালা

Update Time : ১০:০৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬