১০:১৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সার্টিফিকেট তুলতে এসে ছাত্রলীগ নেতা আটক

  • blank Reporter Name
  • Update Time : ১১:১৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • ৩৬ Time View
blank
blank

স ম জিয়াউর রহমান :সার্টিফিকেট তুলতে এসে আটক হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হল শাখা ছাত্রলীগের সাবেক এক নেতা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়ের করা এক মামলায় তাকে আটক দেখিয়েছে পুলিশ।

আজ ৩০ নভেম্বর শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক।

ছাত্রলীগের সাবেক এই নেতার নাম ফিরোজ মাহমুদ। তিনি সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি বগুড়া জেলায়। জানা যায় , গতকাল ২৯ নভেম্বর শুক্রবার মধ্যরাতে শহিদ জিয়াউর রহমান হলের সামনে থেকে সাবেক এই নেতাকে ধরে মারধর করে শিক্ষার্থীরা। আহত অবস্থায় চিকিৎসার জন্য মতিহার থানা পুলিশ তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে মতিহার থানায় নিয়ে আসা হয়।

জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘সার্টিফিকেট তুলতে আসলে গতকাল শুক্রবার রাতে জিয়া হলের সামনে ছাত্রলীগের এক নেতাকে ধরে মারধর করেন শিক্ষার্থীরা। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে থানায় আনা হয়েছে। ছাত্রদলের দায়ের করা এক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

সার্টিফিকেট তুলতে এসে ছাত্রলীগ নেতা আটক

Update Time : ১১:১৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪