১১:২৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মনিরামপুরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

  • blank Reporter Name
  • Update Time : ০১:১৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৩৩ Time View
blank
blank

মোঃ মাসুম বিল্লাল, মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ

যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় ইউনুস আলী (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য ও ব্যবসায়ী নিহত হয়েছেন।সোমবার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে মনিরামপুর বাজারের গোহাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

যশোরগামী একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ২টা ২৮ মিনিটে তাঁর মৃত্যু হয়।নিহত ইউনুস আলী উপজেলার ঘুঘুরাইল গ্রামের আব্দুল খালেক দফাদারের ছেলে,তিনি শ্যামকুড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। এছাড়া মনিরামপুর বাজারে তাঁর একটি পানীয়র দোকান রয়েছে।

নিহতের বন্ধু শিক্ষক দীপক ঘোষ জানান, রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গোহাটা মোড়ে ট্রাকটির সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

মনিরামপুরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

Update Time : ০১:১৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬