
সাইফুল ইসলাম, রাজশাহী প্রতিনিধি :
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ীতে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। র ১৬ই আগস্ট গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১, গোদাগাড়ী-তানোরের সাংসদ ও শিক্ষা অনুরাগী অধ্যাপক মজিবুর রহমান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পেশ করেন গোদাগাড়ী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান। আলোচনা সভায় মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং দেশের অর্থনীতি ও পুষ্টিতে মৎস্য খাতের অবদান নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-ও কর্মচারী, মৎস্য দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে গোদাগাড়ীতে ৩ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে মৎস্য চাষে জনগণকে আরও উৎসাহিত করতে এবং মৎস্যসম্পদের যথাযথ সংরক্ষণ ও ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা এ সভায়।











