০২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুরে হারুন নিখোঁজের ৪৫ দিন, সন্ধান পেতে পরিবারের আকুতি

  • blank Reporter Name
  • Update Time : ০২:২৩:৫২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৬৬ Time View
blank
blank

মোঃ মাসুম বিল্লাল, মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ

যশোরের মণিরামপুরে হারুন নামে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার ৪৫ দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন স্বজনরা।

নিখোঁজ হারুনের পরিবারের পক্ষ থেকে জানা যায়, গত ২০/০৬/২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফিরে আসেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর আত্মীয়-স্বজন, পরিচিতজনসহ বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হয়েছে। এমনকি সম্ভাব্য বিভিন্ন জায়গায় সন্ধান চালিয়েও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মণিরামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডির পর পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

নিখোঁজ হারুনের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

পরিবারের দাবি, ৪৫ দিন ধরে হারুনের কোনো খোঁজ না পাওয়ায় তারা চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। দ্রুত তাকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

মণিরামপুরে হারুন নিখোঁজের ৪৫ দিন, সন্ধান পেতে পরিবারের আকুতি

Update Time : ০২:২৩:৫২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬