০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর চকরাজাপুর ইউনিয়নে পুলিশ ফাঁড়ির শুভ উদ্বোধন

  • blank Reporter Name
  • Update Time : ০২:৩১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৬২ Time View
blank
blank

সাইফুল ইসলাম, রাজশাহী প্রতিনিধি

রাজশাহী জেলার চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করার লক্ষ্যে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ১১ জুলাই শনিবার রাজশাহীর ‘৭নং চকরাজাপুর ইউনিয়নে পুলিশ ফাঁড়ি’র শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের মাননীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “চরাঞ্চলের মানুষের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই পুলিশ ফাঁড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অপরাধ দমন এবং জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশকে আরও তৎপর হতে হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি মহোদয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান মহোদয়। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: জনাব শাম্মী আক্তার, উপজেলা নির্বাহী অফিসার, বাঘা, রাজশাহী, জনাব জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার, চারঘাট, রাজশাহী, জনাব মোঃ খালেদ হোসেন, সহকারী পুলিশ সুপার, চারঘাট-বাঘা সার্কেল,জনাব মোঃ সিরাজুল হক, অফিসার ইনচার্জ, বাঘা থানা, রাজশাহী, জনাব মোঃ আব্দুল মালেক, অফিসার ইনচার্জ, চারঘাট থানা, রাজশাহী।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন যে, এই নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের ফলে অত্র এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নয়ন ঘটবে এবং চরাঞ্চলের সাধারণ মানুষ অত্যন্ত দ্রুত ও সহজে আইনি সহায়তা লাভ করতে পারবেন।

উদ্বোধন শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পুলিশ ফাঁড়ির নবনির্মিত কার্যালয়টি পরিদর্শন করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

রাজশাহীর চকরাজাপুর ইউনিয়নে পুলিশ ফাঁড়ির শুভ উদ্বোধন

Update Time : ০২:৩১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬