
শেখ মোস্তফা কামাল
বাংলা সাহিত্যের অমর স্রষ্টা, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম প্রয়াণ দিবস আজ। এ উপলক্ষে তাঁর জন্মভূমি যশোরের সাগরদাঁড়ীতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে মধুসূদন একাডেমি।
কর্মসূচির মধ্যে রয়েছে মহাকবির আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কবিতা পাঠ, মধুগীতি পরিবেশন এবং ড. সুকুমার রায় স্মৃতিবৃত্তি প্রদান।
আয়োজকরা জানান, মহাকবির সাহিত্যকীর্তি, জীবনাদর্শ এবং বাংলা সাহিত্যে তাঁর অসামান্য অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন। অনুষ্ঠানে সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশ নেবেন।
উল্লেখ্য, যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী গ্রামে ১৮২৪ সালের ২৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক হিসেবে তিনি বিশেষভাবে স্মরণীয়। তাঁর রচিত ‘মেঘনাদবধ কাব্য’, ‘বীরাঙ্গনা’, **‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’**সহ অসংখ্য কালজয়ী সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। ১৮৭৩ সালের ২৯ জুন তিনি পরলোকগমন করেন।












