
রিপোর্ট, শেখ মোস্তফা কামাল
যশোরের কেশবপুরে বাহারুল উলুম কামিল (এমএ) মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের ২০২৬ সালের প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক আন্তরিক, সুশৃঙ্খল ও ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, বিশিষ্ট শিক্ষাবিদ এবং কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি প্রভাষক মোঃ জুলমাত আলী,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফসিয়ার রহমান,
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার আরবি বিশ্ববিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য ও কেশবপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, আমন্ত্রিত অতিথি ও সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু,, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, আলিম পরীক্ষার্থী এবং অন্যান্য শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক মোঃ জুলমাত আলী বলেন, “পরীক্ষা শুধু ভালো ফলাফলের জন্য নয়, বরং একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। তোমরা মনোযোগ, আত্মবিশ্বাস ও পরিশ্রমের মাধ্যমে পরীক্ষায় অংশ নেবে এবং ভালো ফলাফলের মাধ্যমে এ প্রতিষ্ঠানের সুনাম আরও উজ্জ্বল করবে—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “জীবনে প্রতিষ্ঠিত হতে হলে পড়াশোনার কোনো বিকল্প নেই। ভালো ফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। শিক্ষক-শিক্ষিকাদেরও শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল হয়ে প্রতিষ্ঠানের সাফল্য অর্জনে আন্তরিক ভূমিকা রাখতে হবে।”
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মোঃ ফসিয়ার রহমান বলেন, “পরীক্ষার্থীদের সামনে এখন গুরুত্বপূর্ণ সময়। নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং মহান আল্লাহর ওপর ভরসা রেখে পরীক্ষায় অংশ নিতে হবে। আমরা প্রত্যাশা করি, তোমরা ভালো ফলাফল অর্জনের মাধ্যমে মাদ্রাসার সম্মান ও সুনাম আরও বৃদ্ধি করবে।”
বিশেষ অতিথির বক্তব্যে কেশবপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাদ্রাসার আরবি বিশ্ববিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য নুরুজ্জামান চৌধুরী বলেন, “তোমাদের শুধু পরীক্ষায় ভালো করলেই হবে না, মানুষের মতো মানুষ হতে হবে। পরিবার, সমাজ ও প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আমরা বিশ্বাস করি, তোমরা ভালো পরীক্ষা দিয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের মাধ্যমে এ প্রতিষ্ঠানের সুনাম বহুদূর ছড়িয়ে দেবে।”
অনুষ্ঠানে কয়েকজন পরীক্ষার্থীও বক্তব্য দেন। তারা সকলের কাছে দোয়া কামনা করে বলেন, যেন তারা সুন্দরভাবে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল অর্জন করতে পারেন এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তুলতে পারেন।
পরে আলিম পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেওয়া হয়। শেষে শিক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষিকা, অতিথিবৃন্দ ও শিক্ষার্থীরা অংশ নেন।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই ভয় বা উদ্বেগ নয়, বরং আত্মবিশ্বাস, অধ্যবসায়, সময়ানুবর্তিতা ও সুশৃঙ্খল প্রস্তুতির মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব। তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক চরিত্র গঠন এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।











