০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত

  • blank Reporter Name
  • Update Time : ১২:৪০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ৫২ Time View
blank
blank

আব্দুল্লাহ আল মামুন :

সাতক্ষীরার দেবহাটায় থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ করা হয়েছে। সোমবার (২২ জুন ২০২৬) গভীর রাতে দেবহাটা থানার এসআই নকীব পান্নু সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় মুখ বাঁধা একটি প্লাস্টিকের বস্তা দেখতে পায় পুলিশ। পরে স্থানীয়দের উপস্থিততে বস্তাটি খুলে তার ভেতর থেকে চারটি পলিবলে ভরা চিংড়ি মাছের রেনু উদ্ধার করা হয়।প্রতিটি পলিবলে প্রায় ২৫ থেকে ৩০ হাজার করে রেনু ছিল। উদ্ধারকৃত রেনু আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।
উদ্ধারের পর বিষয়টি দেবহাটা উপজেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হয়। এগুলো দ্রুত মারা যাওয়ার আশঙ্কা থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের উপস্থিতিতে এবং উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের সহযোগিতায় রাতেই বসন্তপুর এলাকার দেবহাটা খালে অবমুক্ত করা হয়।এ সময় ওসি আব্দুল আলিম সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের সতর্ক করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

সাতক্ষীরায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত

Update Time : ১২:৪০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬