০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

  • blank Reporter Name
  • Update Time : ০৯:৪৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৩৭ Time View
blank
blank

শেখ মোস্তফা কামাল

যশোরের কেশবপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। গত শনিবার (২০ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার ৫নং মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ (৫০) এবং ১০নং সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ বিশ্বাস (৫৪)।

থানা সূত্রে জানা গেছে, থানা পুলিশ গত শনিবার রাতে উপজেলার কন্দর্পপুর গ্রামের মৃত আফছার আলী সানার ছেলে মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান এবং সাতবাড়িয়া গ্রামের মৃত চাঁদ আলী বিশ্বাসের ছেলে সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ বিশ্বাস কে গ্রেফতার করে।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা গত বৃহস্পতিবার (১১ জুন) উপজেলার পরচক্রা ও সোনাতলা নামকস্থানে সড়কের উপরে পৃথক দুটি বিক্ষোভ মিছিল করেন। সেই মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনা এবং ভাইরাল হয়। এ ঘটনায় উপজেলার মির্জানগর গ্রামের আকরাম হোসেন বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা আরও ৬০/৭০ বিরুদ্ধে কেশবপুর থানায় একটি মামলা করেন। যার মামলা নং-৮। মামলার পর থানা পুলিশ অভিযান চালিয়ে ইতিপূর্বে ৯ জন আসামিকে গ্রেফতারপূর্বক আদালতে প্রেরণ করেছে এবং মামলার বাকি আসামিদের গ্রেফতারের জন্যে পুলিশি অভিযান অব্যাহত রাখেন। সেই অভিযানের অংশ হিসেবে গত শনিবার রাতে মাসুদুজ্জামান ও আব্দুর রশিদ বিশ্বাস কে গ্রেফতার করে। ইতিপূর্বে ওই মামলায় গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ১নং ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য মির্জানগর গ্রামের গিয়াস উদ্দিন খানের ছেলে নজরুল ইসলাম খান (৬০), ছাত্রলীগের সক্রিয় সদস্য সরফাবাদ গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (১৮), যুবলীগের সদস্য শ্রীফলা গ্রামের কওছার আলী সরদারের ছেলে আব্দুল জলিল (৪৫), একই গ্রামের যুবলীগের সদস্য মৃত মকসেদ সরকারের ছেলে ছলেমান সরদার (৪৫), পৌর যুবলীগের সদস্য বাজিতপুর গ্রামের কওছার আলীর ছেলে নজরুল ইসলাম (৩৮), সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুজাপুর গ্রামের আনোয়ার দফদারের ছেলে নজরুল ইসলাম (৪২) এবং সদস্য মাগুরাডাঙ্গা গ্রামের রামপদ দাসের ছেলে সরোজিত দাস (৪১), বাগদহা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মুজাহিদ হোসেন (১৯) ও দেউলী গ্রামের মেম্বার মোহাম্মদ আলীর ছেলে মাসুদ রানা (২০)।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান এবং সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ বিশ্বাস কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের রবিবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারের জন্যে পুলিশি অভিযান রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

কেশবপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

Update Time : ০৯:৪৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬