০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খেলা আর উৎসবে মুখর মনিরামপুর,অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঢালিখেলা

  • blank Reporter Name
  • Update Time : ০১:৪১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৪১ Time View
blank
blank

মোঃ মাসুম বিল্লাল, মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ

যশোরের মনিরামপুর উপজেলার ১৩ নং খানপুর ইউনিয়নের অন্তর্গত সেলিমপুর বাজারের পাশে (১২ জুন )শুক্রবার বিকালে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও প্রাচীন লোকসংস্কৃতি ‘ডালিখেলা’ অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ এই ঐতিহ্যবাহী খেলা দেখতে দুপুরের পর থেকেই সেলিমপুর বাজার ও এর আশেপাশের এলাকায় উৎসুক জনতা ও ক্রীড়ামোদী মানুষের ঢল নামে।

স্থানীয় সূত্রে জানা যায়,আবহমান বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এবং গ্রামীণ সাধারণ মানুষকে অনাবিল আনন্দ দিতেই স্থানীয় যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে এই ডালিখেলার আয়োজন করা হয়। খেলায় মনিরামপুর উপজেলার বিভিন্ন গ্রামসহ পার্শ্ববর্তী এলাকা থেকে আসা লাঠিয়াল ও ডালি খেলোয়াড়রা অংশ নেন। ঢোলের তালে তালে খেলোয়াড়দের ডালি ও লাঠির কসরত উপস্থিত হাজারো দর্শককে মুগ্ধ করে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, আধুনিক বিনোদনের ভিড়ে গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খেলাগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে,সেলিমপুর বাজারের পাশে আয়োজিত এই খেলা শুধু বিনোদনই নয়, বরং গ্রামীণ সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীতেও এই ধরনের ঐতিহ্যবাহী মেলার আয়োজন ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন,শান্তি-শৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে খেলাটি শেষ হওয়ায় স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর প্রতি ধন্যবাদ জানিয়েছেন আয়োজকরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

খেলা আর উৎসবে মুখর মনিরামপুর,অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঢালিখেলা

Update Time : ০১:৪১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬