০৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে আন্তঃজেলা তিন গরু চোর গ্রে’ফ’তা’র

  • blank Reporter Name
  • Update Time : ১০:৪০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ৩৬ Time View
blank
blank

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক)

যশোরের কেশবপুরে গরু চুরি করে সিএনজিযোগে পালিয়ে যাওয়ার সময় আন্তঃজেলা তিন চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত সোমবার (৮ জুন) রাতে উপজেলার বুড়ুলি গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-খুলনা জেলার আড়ংঘাটা গ্রামের হাকিম হরফে হামিদ শেখের ছেলে মনিরুল ইসলাম হরফে সুজন শেখ (৪৫), ফুলতলা থানার দামোদার গ্রামের তৈয়ব মোল্যার ছেলে মুকুল মোল্যা (৫২) ও বাগেরহাট জেলার বারুইখালী গ্রামের জাকির শেখের ছেলে রাসেল (২৪)।

থানা সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার ৯নং গৌরিঘোনা ইউনিয়নের বুড়ুলী গ্রাম থেকে একটি গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা মনিরুল ইসলাম, মুকুল মোল্যা ও রাসেল শেখকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই তিন চোরকে গ্রেফতার করাসহ গরু চুরির কাজে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় আন্তঃজেলা তিন চোরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একটি গরু চুরির মামলা হয়েছে। গরু চুরির প্রধান মনিরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২১টি চুরির মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের মঙ্গলবার দুপুরে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। গোটা উপজেলায় চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজ, ইভটিজিং, সন্ত্রাসী কর্মকান্ডসহ সকল অপরাধ রুখতে থানা পুলিশ ব্যাপক তৎপর রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

কেশবপুরে আন্তঃজেলা তিন গরু চোর গ্রে’ফ’তা’র

Update Time : ১০:৪০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬