০৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুরে ১১ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান করল wheels of hope(আশার চাকা)

  • blank Reporter Name
  • Update Time : ০২:৩৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৩৮ Time View
blank
blank

মোঃ মাসুম বিল্লাল, মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ

“চলতে পারলেই গড়বে স্বপ্ন, হুইলচেয়ার হোক সবার জন্য”—এই স্লোগানকে সামনে রেখে মণিরামপুরে অবহেলিত ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন wheels of hope
-আশার চাকা)। সমাজের পিছিয়ে পড়া মানুষের চাপা কান্নাকে হাসিতে রূপান্তর করার লক্ষ্যে সংগঠনটির উদ্যোগে ১১ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বেলা ১০ ঘটিকায় মণিরামপুরের জোঁকা কোমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এই হুইলচেয়ারগুলো হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে মোঃ সোহেল হোসেনের সভাপতিত্বে এবং সাব্বির আহমেদ রিয়াদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন।

প্রধান অতিথির বক্তব্যে মাহির দায়ান আমিন বলেন, “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সঠিক সুযোগ ও সহযোগিতা পেলে তারাও দেশের সম্পদে পরিণত হতে পারে। হুইলস্ অব হোপ-এর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়, যা এই মানুষগুলোর চলার পথকে সহজ করবে এবং তাদের স্বপ্ন দেখতে সাহস জোগাবে।

বিশেষ অতিথি হিসাবে মনিরামপুর থানার উপ পরিদর্শক মো: আমিরুল ইসলাম, যুবদূত সংগঠনের প্রতিষ্ঠাতা কাজী শরিফ মাহমুদ, প্রোগ্রেস ইয়ুথ অজায়নেজেসনের সভাপতি মোঃ শিমুল হোসেন ও ফ্রেন্ড সাকেল ব্লাড ফাউন্ডেশনের সভাপতি সাব্বির হোসেন হুইলস্ অব হোপ সংগঠনের সদস্য জুবায়ের আহমেদ, মো: ইমরান হোসেন,মেহেদী হাসান, রাকিবুল ইসলাম শিমুল, জি এম মনিরুজ্জামান, আর এস রানা, নাহিদ হাসান, মহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা।

সংগঠনটির সদস্যরা জানান, সমাজের সামর্থ্যবান মানুষরা যদি এভাবে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন,তবে কোনো প্রতিবন্ধী মানুষই আর অবহেলিত থাকবে না,আগামীতেও তাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

মণিরামপুরে ১১ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান করল wheels of hope(আশার চাকা)

Update Time : ০২:৩৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬