
সাইফুল ইসলাম, রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে এক চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ! পরকীয়া প্রেমের জের ধরে নিজ শ্বশুরবাড়িতে চুরির অভিযোগে প্রবাসী ছেলের স্ত্রী ও তার প্রেমিককে আটক করা হয়েছে।আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের হেফাজতে রাখা চুরি হওয়া বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আটককৃত হলেন— রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাটা দাসপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে . মুরশেদ আলী আকাশ (২৫) একই গ্রামের প্রবাসী মারুফ আলীর স্ত্রী মোসাঃ জয়নব সিফা (২৩)।
গোদাগাড়ী মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়। আকাশ প্রতিবেশী হওয়ার সুবাদে ও জয়নব সিফার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৩ মার্চ ২০২৬ রাত ৮টার দিকে বাদি মো. আব্দুল মতিন ও তার স্ত্রী বাড়ির পাশের মসজিদে তারাবির নামাজ পড়তে যান। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আকাশ ও জয়নব সিফা শশুর বাড়ির ঘরে থাকা আলমারি ও বাক্স ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করেন।
এ ঘটনায় আব্দুল মতিন বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি মামলা করেন।যাহার মামলা নম্বর (-২১) এ ঘটনায় গোদাগাড়ী থানা পুলিশ তথ্য-প্রযুক্তির মাধ্যমে ১৫ মার্চ দিবাগত রাত ১টা ৪০ মিনিটে গোদাগাড়ী বালিয়াঘাটা দাসপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয়।
অভিযানকালে আকাশেরস্বীকারোক্তি অনুযায়ী তার নিজ বসতবাড়ির ছাদের স্টোর রুম থেকে ১ জোড়া স্বর্ণের বালা, ৩টি চেইন, ৪ জোড়া কানের দুল, ৫টি আংটি এবং ১ জোড়া রুপার নুপুর উদ্ধার করা হয়। এছাড়া আটককৃত জয়নব সিফার কাছ থেকে নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে ।











