০৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অ’ভি’যা’নে ভারতীয় ১০ গরু জ*ব্দ

  • blank Reporter Name
  • Update Time : ০৪:২৯:০১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ১১৩ Time View
blank
blank

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক পৃথক অভিযানে ১০টি ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে (০২ মার্চ) সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ৫৩ বিজিবির বিশেষ টহলদল দুটি পৃথক অভিযান পরিচালনা করে এসব গরু জব্দ করে। বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধীনস্থ চরবাগডাংগা বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রাম থেকে ৮টি এবং বাখেরআলী বিওপি সদর থানার চরবাগডাংগা ইউনিয়নের চাচ্চুরচর গ্রাম থেকে ২টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ১০টি গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ২২ লক্ষ টাকা বলে জানানো হয়েছে। জব্দকৃত গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি ২০২৬ মাসে প্রায় ৭৫ লক্ষ টাকা মূল্যের ৩৩টি গরু ও ২টি মহিষ সীমান্ত এলাকা থেকে জব্দ করেছে ৫৩ বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণসহ যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক পৃথক অ’ভি’যা’নে ভারতীয় ১০ গরু জ*ব্দ

Update Time : ০৪:২৯:০১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬