১১:২৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুর একটি আসনে ২টি থানা উপহার দেওয়ার প্রতিশ্রুতি- এমপি গাজী এনামুল হক

  • blank Reporter Name
  • Update Time : ০৬:২০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭০ Time View
blank
blank

মোঃ মাসুম বিল্লাল,মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ

যশোর-৫ মণিরামপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেছেন, রাজগঞ্জ বাজারকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ থানা হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে রাজগঞ্জসহ পুরো মনিরামপুর উপজেলায় চাঁদাবাজি, সন্ত্রাস ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

শনিবার(১৪ ফেব্রুয়ারী) ১০নং মশ্বিমনগর ইউনিয়নের পারখাজুরা বাজার,বেলতলা বাজার ও চাকলা বাজার, ১১নং চালুয়াহাটি ইউনিয়নের শয়লা বাজার ও নেংগুড়াহাট বাজার,১২নং শ্যামকুড় ইউনিয়নের চিনেটোলা বাজার এবং ১৪নং দূর্বাডাঙ্গা ইউনিয়নের দূর্বাডাঙ্গা বাজার ও শ্যামনগর বাজার, ১৭নং মনোহরপুর ইউনিয়নের তে-মাথা মোড়ে সাধারণ জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন মনিরামপুরের নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাড. গাজী এনামুল হক।

এ সময় এমপি গাজী এনামুল হক বলেন, মণিরামপুর বাংলাদেশের ২য় বৃহত্তর উপজেলা হওয়াতে রাষ্টীয় বরাদ্দ যথেষ্ট না, রাজগঞ্জ বাজার তথা পশ্চিম অঞ্চলের পার্শ্ববর্তী ইউনিয়ন ও গ্রাম গুলো গুরুত্বপূর্ণ হলেও আইনশৃঙ্খলা কাঠামো শক্তিশালী না থাকায় নানা সমস্যা তৈরি হয়। পূর্ণাঙ্গ থানা প্রতিষ্ঠা হলে ২ টি স্বাস্থ্য কমপ্লেক্স হবে, বৃহত্তর জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে, রাস্তাঘাটের উন্নয়ন হবে, মাদক পাচারকারী ও অপরাধ দমনে গতি আসবে এবং ব্যবসায়ীরা নিরাপদ পরিবেশ পাবেন।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় যেসব অঙ্গীকার করা হয়েছে, সেগুলো বাস্তবায়নে পর্যায়ক্রমে কাজ শুরু হবে।

বাজারভিত্তিক চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ কঠোরভাবে মোকাবিলা করা হবে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উদ্যোগ নেওয়া হবে।

জনগণের প্রত্যাশা মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ীরা এলাকার জরাজীর্ণ সড়ক সংস্কার ও নিরাপত্তা জোরদারের দাবি জানান,নির্বাচনের পরপরই এমপির এমন সরাসরি জনসম্পৃক্ততায় আশার আলো দেখছেন স্থানীয়রা। তারা মনে করছেন, মাঠপর্যায়ে এই ধারাবাহিক যোগাযোগ থাকলে মণিরামপুরের উন্নয়ন কর্মকাণ্ডে সত্যিকারের গতি ফিরবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

মণিরামপুর একটি আসনে ২টি থানা উপহার দেওয়ার প্রতিশ্রুতি- এমপি গাজী এনামুল হক

Update Time : ০৬:২০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬