০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আ’লীগ রাজনীতির সুযোগ পাবেঃ মুফতি রশীদ আহমাদ

  • blank Reporter Name
  • Update Time : ০৮:১৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৫২ Time View
blank
blank

‎
‎মোঃ মাসুম বিল্লাল, মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ

যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির মনোনীত  জোটের প্রার্থী মা.রশীদ আহমাদের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে আবার রাজনীতি করার সুযোগ দেওয়া হবে।‎গত (২৯শে জানুয়ারী) বৃহস্পতিবার সন্ধার পরপরই মণিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের হিন্দু অধ্যুষিত ভবদহ এলাকায় নির্বাচনী প্রচারণার সময় দেওয়া এই বক্তব্য নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভিডিওতে রশীদ আহমাদ আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে বলেন,এবার আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগ নেই। যদি আপনারা ধানের শীষকে ভোট দেন আমি কথা দিচ্ছি যে,তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগ পুনরায় রাজনীতি করার সুযোগ পাবে।

‎মা.রশীদ আহমেদ আগে জমিয়তে উলামায়ে ইসলাম (একাংশ)-এর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। বিএনপির শরিক দল হিসেবে তিনি মনোনয়ন পান। মনোনয়ন পাওয়ার পর জমিয়তে উলামায়ে ইসলাম থেকে পদত্যাগ করে বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন,‎তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক আমীর ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী প্রয়াত মুফতি মো. ওয়াক্কাসের ছেলে।

‎ভাইরাল ভিডিওতে রশীদ আহমাদ আরও বলেন, এই এলাকার অধিকাংশ মানুষ আওয়ামী লীগ করে। তারেক রহমানের পিতা মরহুম জিয়াউর রহমান ক্ষমতায় এসে নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। আমরা আশা করি, দেশনায়ক তারেক রহমান ক্ষমতায় এলে আওয়ামী লীগকেও রাজনীতি করার সুযোগ দেবেন।

‎এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর বিষয়ে এমন বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা চলছে। কেউ কেউ মনে করছেন, আওয়ামী লীগের ভোটব্যাংক আকর্ষণের লক্ষ্যেই এ ধরনের বক্তব্য দেওয়া হয়েছে।

‎এদিকে বিএনপির প্রার্থীর বক্তব্যের বিরুদ্ধে অভিযোগ এনে জুলাই গণ-অভ্যুত্থানের জেলা উপজেলা নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন যে, এখনো আওয়ামী লীগের আমলে সংঘটিত হত্যা ও গুমের বিচার হয়নি। জুলাই আন্দোলনের ক্ষত এখনো শুকায়নি। এর মধ্যেই তাদের রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা নতুন বাংলাদেশে গ্রহণযোগ্য নয়।

‎এ বিষয়ে জানতে চাইলে মনিরামপুর আসনের বিএনপি প্রার্থী রশীদ আহমাদ বলেন,তাঁর বক্তব্যটি নিরপরাধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে ছিল। তিনি বলেন,“বিএনপি ও তারেক রহমান প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না,সেই উদাহরণ হিসেবেই কথাগুলো বলেছি। আমার প্রতিপক্ষরা বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

কেশবপুরে জমি দখলের চেষ্টায় সীমানাপ্রাচীর ভাঙচুর, ৯ জনের বিরুদ্ধে অভিযোগ

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আ’লীগ রাজনীতির সুযোগ পাবেঃ মুফতি রশীদ আহমাদ

Update Time : ০৮:১৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬