০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাচোলে ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • blank Reporter Name
  • Update Time : ১২:২৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৪৫ Time View
blank
blank

মোঃ ইব্রাহীম বাবু, স্টাফ রিপোটার-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৬ জানুয়ারী) নাচোল সরকারি কলেজ সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহাদাত হোসেন মাসুদ। তিনি একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সকল কর্মকর্তাদের সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার গোলাম রব্বানী সর্দারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সেনাবাহিনীর নাচোল ক্যাম্প কমান্ডের মেজর আসিফ, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) হাসান তারেক এবং জেলা নির্বাচন অফিসার আসাদুল হেলাল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাচোল সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা নির্বাচন অফিসার দুলাল হোসেন ও নাচোল থানার অফিসার ইনচার্জ আছলাম আলী। প্রশিক্ষণ কর্মশালায় মোট ৪৬০ জন ভোটগ্রহণকারী কর্মকর্তা অংশগ্রহণ করেন। এর মধ্যে ৬০ জন প্রিজাাইডিং অফিসার, ২৭০ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১৩০ জন পোলিং অফিসারকে ৫টি পৃথক পৃথক হলরুমে প্রশিক্ষণ প্রদান করা হয়। ৫ জন দক্ষ ট্রেনার এই প্রশিক্ষণ কার্মশালা পরিচালনা করেন। বক্তারা নির্বাচনের পবিত্রতা রক্ষা এবং ভোটারদের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে নিশ্চিতে কঠোর আইনানুগ ব্যবস্থা ও নিরপেক্ষ ভূমিকা পালনের ওপর গুরুত্বআরোপ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

নাচোলে ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Update Time : ১২:২৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬