
এম এ রহমান,কেশবপুর (যশোর) প্রতিনিধি :
কেশবপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের ভোগতী নরেন্দ্রপুর রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসায় ৫ ডিসেম্বর শুক্রবার আজীবন সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ২.০০০ সাল থেকে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়ে আজ পর্যন্ত সুনামের
শহিত চলমান রয়েছে। প্রতিদিন রাতে এবং দিনে সুমধুর কন্ঠে ছাত্রদের কোরআন তেলাওয়াত শোনা যায়। বর্তমান মাদ্রাসাটিতে ৪৪ জন মাসুম বাচ্চা কোরানের হাফেজ হওয়ার জন্য পড়াশোনা করে যাচ্ছে। ২০০০ সালে মাদ্রাসাটি স্থাপিত হলেও আজ পর্যন্ত মাদ্রাসার নিজস্ব কোন বিল্ডিং ছিল না, বর্তমানে তিন তলা বিশিষ্ট একটা মাদ্রাসার নতুন ভবনের কাজ চলমান রয়েছে ।
মাদ্রাসাটির সভাপতি দায়িত্ব পালন করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জাহিদুল ইসলাম বাবুল , সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মাস্টার নজরুল ইসলাম, সদস্য রুহুল কুদ্দুস সহ ১৫ বিশিষ্ট কমিটি নিয়ে এই মাদ্রাসাটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। উক্ত প্রতিষ্ঠানের সভাপতি বলেন দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছি, নতুন ভবনের জন্য প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ টাকার প্রয়োজন যদি কোন বিত্তবান ব্যক্তি থেকে থাকেন তাহলে এই কোরআনের প্রতিষ্ঠানের দিকে নেক নজর রাখার জন্য অনুরোধ।











