১০:১৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

  • blank Reporter Name
  • Update Time : ০৪:১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ৫৪ Time View
blank
blank

মো.এমরুল ইসলাম, জেলা প্রতিনিধি,নরসিংদীঃ

নরসিংদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) বিকালে নরসিংদী জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী।

প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, প্রবাসীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে সকল অংশীদারদের একযোগে কাজ করতে হবে। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদযাপনের মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে হবে। প্রবাসীরা প্রবাসে যেতে, তাদের ছেলেমেয়েদের উপবৃত্তি প্রদানে, ব্যাংক লোন নেয়ায় যেন ক্ষতির মুখে না পড়েন সেদিকে সকলেই সজাগ থাকতে হবে। দালাল চক্রের হাত থেকে প্রবাসীদের রক্ষা করতে সকলকে সোচ্চার হতে হবে।

এ সময় নরসিংদী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তাগণ, প্রবাসী কল্যাণ ব্যাংক, ব্রাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, রিক্রুটিং এজেন্টসহ প্রবাসীদের নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

Update Time : ০৪:১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪