০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুব সমাজের কর্মসংস্থানের অঙ্গীকার নিয়ে খুলনায় “জাতীয় যুবশক্তি” সংগঠনের আত্মপ্রকাশ

  • blank Reporter Name
  • Update Time : ০৮:০৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৪৯ Time View
blank
blank

ফসিয়ার রহমান, কয়রা প্রতিনিধিঃ

খুলনায় আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন “জাতীয় যুবশক্তি”।
বেকার যুব সমাজের কর্মসংস্থানের অঙ্গীকার নিয়ে শনিবার নগরীর শিববাড়ি মোড়স্থ এনসিপির অস্থায়ী কার্যালয়ে ও এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত সংগঠনের কমিটির ঘোষণা করা হয়।
সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির খুলনা জেলার প্রধান সমন্বয়ক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সৈয়দ আবু ওয়াহিদ অনি।
নব-গঠিত খুলনা জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক হয়েছেন শেখ মাহমুদুল হাসান ও সদস্য সচিব সরদার তুহিনুজ্জামান সোহাগ এবং মূখ্য সংগঠক রাশেদ আসিফ।
উক্ত কমিটিতে মোট ৩৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

যুব সমাজের কর্মসংস্থানের অঙ্গীকার নিয়ে বক্তারা বলেন,দেশের তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে দেশপ্রেম, ন্যায়,গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে নতুন নেতৃত্ব গড়ে তোলার প্রত্যয়ে খুলনা জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বক্তারা আরও বলেন, ‘যুব সমাজের শক্তি ও সাহসই বাংলাদেশকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে। জাতীয় যুবশক্তি শুধুমাত্র একটি রাজনৈতিক সংগঠন নয়; এটি ন্যায্যতা, উন্নয়ন ও মানবিক মূল্যবোধের আন্দোলন। জাতীয় নাগরিক পার্টি দেশের মানুষের পাশে থেকে রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চায়, আর সেই পথে জাতীয় যুবশক্তিই হবে আগামীর নেতৃত্বের মূল শক্তি। এছাড়াও এ সংগঠনটি খুলনা জেলা কমিটির নেতৃত্বে তরুণদের মাঝে নতুন প্রেরণা যোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
সম্মেলনে জানানো হয়, খুলনার বিভিন্ন এলাকায় হতাশাগ্রস্ত ও বঞ্চিত তরুণদের রাজনীতির ইতিবাচক ধারায় যুক্ত করাই সংগঠনের মূল লক্ষ্য। তরুণদের কর্মসংস্থান, শিক্ষা, মানবাধিকার, মাদকবিরোধী আন্দোলন এবং পরিবেশ রক্ষায় ধারাবাহিক কর্মসূচি হাতে নেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান বক্তারা।

উল্লেখ্য: কয়রা উপজেলার আমাদী ইউনিয়নে কৃতি সন্তান সরদার তুহিনুজ্জামান সোহাগ জাতীয় যুবশক্তি” সংগঠনের সদস্য সচিব হওয়ায় অত্র এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন।সরদার তুহিনুজ্জামান সোহাগ বলেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।আমি যেন সকলের সন্মান রেখে আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেন পারি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

যুব সমাজের কর্মসংস্থানের অঙ্গীকার নিয়ে খুলনায় “জাতীয় যুবশক্তি” সংগঠনের আত্মপ্রকাশ

Update Time : ০৮:০৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫