
বদলগাছী উপজেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁ জেলার বদলগাছি উপজেলা উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে উপজেলার গেটের সামনে ন্যায্য মূল্যের দোকানের গত ২৭ নভেম্বর বেলা ১২ টায় শুভ উদ্বোধন করেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। উদ্বোধন কালে তিনি বলেন বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেশি হওয়ার কারণে সাধারণ মানুষের অনেক কষ্টসাধ্য ব্যাপার হচ্ছে। উহা থেকে পরত্রাণের লক্ষ্যে এই উপজেলার অসহায় দরিদ্র মানুষের নিত্য প্রয়োজনীয় আলু পেঁয়াজ ডিম সহ বিভিন্ন জিনিস ন্যায্য মূল্যে ক্রয় করিতে পারবে।
উদ্বোধন কালে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার সেনা সদস্যবৃন্দ এবং উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।











