
কেশবপুর (যশোর )প্রতিনিধি:
যশোরের কেশবপুর জমি নিয়ে বিরোধের জের ধরে এক অসহায়কে মারপিট ও ৪০ বছরের দখলিও সম্পত্তির থেকে বের করে দেওয়ার চেষ্টা ।
এ ঘটনায় আহত হোসেন আলী বাদী হয়ে ৬ জনকে আসামি করে থানায় অভিযোগ করেছেন। থানার অভিযোগ সূত্রে জানা গেছে।
ঈমান নগর গ্রামের মৃত নাওশের আলীর পুত্র অসহায় হোসেন আলী (৫০ ) প্রায় ৩০ বছর ধরে তার ক্রয় কৃত এক শতক জমি ও সরকারি খাস খতিয়ানের তিন শতক জমির উপরে বসবাস করে আসছে । বিবাদী, একই গ্রামের আব্দুল জব্বার দফাদার এর পুত্র মাষ্টার আমিনুল ইসলাম, হাফিজুর রহমান, আব্দুস সাত্তার গড়ভাঙ্গা গ্রামের আকব্বার মোড়লের ছেলে আব্দুল হাকিম ,আব্দুর রহিম ও আব্দুল খালেক দলবদ্ধ হয়ে অসহায় হোসেন আলীর বাড়ির ভিতরে অনধিকার প্রবেশ করে জমির দখল কবে ছেড়ে দিবি বলে মারপিট করে, পরবর্তীতে বিবাদীগণ প্রভাব খাটিয়ে হোসেন আলীর বিরুদ্ধে থানায় মামলাও করে।
হোসেন আলী গত ৮ অক্টোবর ২০২৫ যশোর আদালতে গিয়ে জামিন নিয়ে বাড়িতে আসলে বিবাদীগণ পুনরায় ৯ অক্টোবর ২০২৫ আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে তার বাড়িতে গিয়ে দখল কবে ছাড়বি বলে হামলা করে তাকে টেনে হেঁচড়ে রাস্তার পরে এনে মারপিট করতে থাকে। এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে তাকে রাস্তার উপরে ফেলে বিবাদীগণ স্থান ত্যাগ করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে বর্তমান তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে বিবাদী মাস্টার আমিনুল ইসলাম গং বলেন মার পিটের ঘটনা তমন ঘটেনি, তবে হোসেন আলীর জায়গার সাথে আমাদের জায়গা কেনা আছে সেই সূত্রে ওই খাস জমির আমরাই দাবীদার ।
এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।











