
মোঃ সাইফুল ইসলাম ,বাগমারাঃ
রাজশাহী-৫৫, বাগমারা-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বর্তমানে বিএনপির আহবায়ক ডিএম জিয়াউর রহমান জিয়ার নির্দেশে লিফলেট বিতরণ করেন মহিলা দলের নেত্রী মোছাঃ নীলা খাতুন। গতকাল বিকালে বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মহিলা দলের উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নে ৫নং ওয়ার্ডের বারুইপাড়া গ্রামে লিফলেট বিতরণ ও পথসভা করা হয়।
উক্ত পথসভায় নেতৃত্ব দিয়েছেন মহিলা দলের নেত্রী মোছাঃ নীলা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন,বাগমারা উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।











