
সাইফুল ইসলাম, রাজশাহী প্রতিনিধি:
উপজেলা প্রশাসনের উদ্যোগে রাজশাহীর গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ২৪ শে সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্বরে ১৩৬জন এর মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মমিনুল হক। খাদ্য সহায়তার মধ্যে ছিল ১০ কেজি চাউল, দেড় কেজি মশুর ডাউল, ১কেজি চিড়া, দেড় কেজি মুড়ি, দেড় দেজি গুড়, ৪০০ শত গ্রাম বিস্কুট। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। এ ধরনের খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।এদিকে এান সহায়তা পেয়ে বন্যায় ক্ষতিগ্রস্তরা উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।











