১০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চর বাসির সুবিধার্থে গোদাগাড়ীর পদ্মায় চালু হল স্পিডবোট

  • blank Reporter Name
  • Update Time : ০৪:২৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৯ Time View
blank
blank

সাইফুল ইসলাম,রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে ও গোদাগাড়ী সাফিনা পার্কের সৌজন্যে পদ্মায় চালু হলো স্পিডবোট সার্ভিস।
২১ শে সেপ্টেম্বর বিকেল পাঁচটায় গোদাগাড়ী মডেল থানা ঘাট এলাকায় স্পিডবোট র্টি উদ্বোধন করা হয় । বোটর্টি পরীক্ষামূলক হিসেবে গোদাগাড়ী থানা ঘাট থেকে রেলবাজার রুটে প্রায় ২ কিলোমিটার নৌপথে চালিয়ে উদ্বোধন করেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইউ এন ও ফয়সাল আহমেদ ।
উদ্বোধন কালে গোদাগাড়ী উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেবাটি প্রাথমিকভাবে চালু করা হলো, যারা ইমার্জেন্সি রোগী আনা নেওয়া করতে চান তারা অগ্রাধীকার ভিত্তিতে নিতে পারবেন। মানুষের প্রয়োজনের ভিত্তিতে সার্ভিসটি পর্যায়ক্রমে আরো বৃদ্ধি করা যেতে পারে।

এটি জরুরি চিকিৎসা, প্রসূতি মায়েদের হাসপাতালে পৌছানো, সাপে কাটা রোগীদের বহনসহ প্রশাসনিক কাজে ব্যবহার করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলার সাফিনা পার্কের সৌজন্যে এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে গোদাগাড়ীর চরবাসীর দীর্ঘদিনের চাহিদার সুবিধার্থে এ বোটটি চালু করা হয় ।

উদ্বোধন কালে ইউএনও ফয়সাল আহমেদ জানান, আমি কিছুদিন আগে শুনেছি গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ এলাকার একজন সাপে কাটা রোগী মারা গেছেন। তাকে রাজশাহী সদর হাসপাতালে নিতে দেরি হওয়ায় চিকিৎসা ব্যহত হয়। এর ফলশ্রুতিতেই ঐ রোগী মারা যান। এছাড়াও প্রসূতি মায়েদের জন্য জরুরি চিকিৎসা সেবা পেতে বোট টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়াও মাদকপ্রবন এলাকা হিসেবে খ্যাত রাজশাহীর গোদাগাড়ী। পদ্মার ওপারে ইন্ডিয়া সংলগ্ন পদ্মার চর। এই পথে মাদক চোরাচালান হয়ে থাকে। স্পিডবোট থাকলে মাদক চোরাচালান রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বোটটি।এদিকে বোট টি উদ্বোধনের খবর পেয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে সন্ধ্যা পর্যন্ত। এ সময় উৎসুক জনতা উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

চর বাসির সুবিধার্থে গোদাগাড়ীর পদ্মায় চালু হল স্পিডবোট

Update Time : ০৪:২৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫